Home » গাংনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৭

গাংনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৭

কর্তৃক xVS2UqarHx07
25 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল।

মঙ্গলবার (৪ আগস্ট) ২০২৬ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজীপুর ইউনিয়নের পাঁচটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার সাতজনের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা, ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিপন (৪৫), তানজিলা খাতুন (৪৭), ফজল (৬৫), রানা (২২), জাহিদ হাসান (২৮), হাবিবুল ইসলাম (৩৬) ও শাহিন আলম (৫০)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি গাংনী উপজেলার কাজীপুর ও নওদাপাড়া এলাকায় এবং একজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

অভিযানে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিরুল রহমানের নেতৃত্বে গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস দল অংশ নেয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন