Home » গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ 

গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ 

কর্তৃক xVS2UqarHx07
88 ভিউজ

গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ

 

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(৬ মে) ভোরে বাড়ির সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। সানোয়ার হোসেন তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম কালো টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন