মেহেরপুরে জুলাই শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মেহেরপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে| দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়|
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিলটন |
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন|পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা বিএনপি, এন সি পি, সিভিল সার্জন অফিস, ইসলামিক ফাউণ্ডেশন , বিসিক,মেহেরপুর সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন|
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন|।
