Home » নোয়াখালীতে মায়ের মরদেহ সামনে রেখে ভাইদের সম্পত্তি নিয়ে হাতাহাতি, ২০ ঘণ্টা পর দাফন।

নোয়াখালীতে মায়ের মরদেহ সামনে রেখে ভাইদের সম্পত্তি নিয়ে হাতাহাতি, ২০ ঘণ্টা পর দাফন।

কর্তৃক ajkermeherpur
171 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মরদেহ সামনে রেখে সম্পত্তি নিয়ে ছোট ভাই সাইফ উল্যাহর সঙ্গে বড় ভাই নজিব উল্যাহ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ কারণে ২০ ঘণ্টা পর সমঝোতায় আসার পরই তাদের মায়ের মরদেহ দাফন করা হয়। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে।
মৃত নারীর নাম আমেনা বেগম। তিনি একই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। উল্লেখ্য, আমেনা বেগম বেগমগঞ্জ উপজেলায় বুধবার সন্ধ্যায় মারা যান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন