Home » বাড়াদিতে মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মারাত্মক আহত

বাড়াদিতে মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মারাত্মক আহত

কর্তৃক xVS2UqarHx07
341 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার বাড়াদিতে মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ আব্দুল লতিফ (২৬) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। আহত আব্দুল লতিফ চুয়াডাঙ্গার হরিশচন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল কায়জারের ছেলে।

বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় আব্দুল লতিফ মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রাম থেকে বাড়ি ফেরার সময় বাড়াদি হাইটেকের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল লতিফ আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন