Home » বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র

বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র

কর্তৃক xVS2UqarHx07
15 ভিউজ

কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ শুরু হলো জয় ছাড়া। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

নিউ জার্সির নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে শুরুটা ছিল মরক্কোর। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা দলটি যে শুধু রক্ষণ সামলে খেলার পরিকল্পনা নিয়ে আসেনি, সেটি প্রথম কয়েক মিনিটেই বোঝা যায়। আক্রমণে ব্রাহিম দিয়াজ, ইসমায়েল সাইবারি, বিলাল এল খান্নুস ও আশরাফ হাকিমির গতিতে বারবার অস্বস্তিতে পড়ে ব্রাজিলের রক্ষণ।

 

২১ মিনিটে সেই চাপের ফল পায় মরক্কো। ব্রাহিম দিয়াজ মাঝমাঠ থেকে দারুণ এক পাস বাড়ান ব্রাজিলের দুই সেন্টারব্যাকের মাঝের ফাঁকে। সেই পাস ধরে ঠান্ডা মাথায় আলিসনকে পরাস্ত করেন ইসমায়েল সাইবারি। শুরুতেই গোল খেয়ে চাপে পড়ে যায় ব্রাজিল।

 

গোলের আগে-পরে ব্রাজিলের মাঝমাঠ খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতারা বল ধরে খেলার চেষ্টা করলেও মরক্কোর চাপ ও দ্রুত ট্রানজিশনে বারবার ছন্দ হারায় আনচেলত্তির দল। মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদি ও নিল এল আয়নাউই মাঝমাঠে দারুণ লড়াই করেন।

 

তবে ব্রাজিলের ভরসা হয়ে ওঠেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম দিকে খুব বেশি বল না পেলেও জায়গা পেলেই বিপদ তৈরি করছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে সেই ব্যক্তিগত দক্ষতার ঝলকেই সমতায় ফেরে ব্রাজিল। বাঁ দিক থেকে বক্সে ঢুকে ডান পায়ে জোরালো শটে ইয়াসিন বোনোকে পরাস্ত করেন ভিনি। গোলটি শুধু স্কোরলাইনই বদলায়নি, ব্রাজিলকে ম্যাচেও ফেরায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন