Home » মুজিবনগর স্মৃতিসৌধে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলী প্রদান

মুজিবনগর স্মৃতিসৌধে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলী প্রদান

কর্তৃক xVS2UqarHx07
522 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পু্ষ্পস্তবক অর্পন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রবিবার সন্ধায় মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা শেষে তারা শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ও খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা বাবু সুব্রত পাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড.শামীম আল সাইফুল সোহাগ, কেন্দ্রীয় যুব লীগের সদস্য জেমস স্বপন মল্লিক বাবু,সদস্য হুমায়ন কবির, শেখ জসিম উদ্দিন, এ্যাড. হুমায়ন কবির, রেজাউল ইসলাম রেজা, জাকিরুল ইসলাম জাকির,মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। শ্রদ্ধাঞ্জলী শেষে মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখেন নেতৃবৃন্দরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন