Home » মুজিবনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুজিবনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
16 ভিউজ

 

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মিথ্যা তথ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক হোমিও চিকিৎসকসহ দুই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

 

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

 

অভিযানের সময় মুজিবনগরের কেদারগঞ্জ এলাকায় জুঁই এন্ড জিহাদ ভ্যারাইটিজে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া মিথ্যা তথ্য দিয়ে “E.N.T. কলিকাতা” নামে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে টিংচার হোমিও হলের স্বত্বাধিকারী মোঃ জাবেদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন