Home » মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
339 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দিকে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মেহেরপুর জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে প্যারেড অনুষ্ঠিত হয়। মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি প্যারেডের মান অধিক ভাল ও অফিসার ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত ভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন