Home » মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে রাজু আহমেদ ও জাকির আলী নামের দুই জুয়াড়ীকে গ্রেপ্তার

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে রাজু আহমেদ ও জাকির আলী নামের দুই জুয়াড়ীকে গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
753 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে রাজু আহমেদ ও জাকির আলী নামের দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে রাজু আহমেদ জাকির আলীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার টাকা এবং সরঞ্জামাদি উদ্ধার করে।

গ্রেফতার জাকের শিবপুর গ্রামের আব্দুল্লাহ ছেলে এবং রাজু আহমেদ কুলবাড়িয়া গ্রামের ওসমান শেখের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, এস আই মোঃ হাবিবুর রহমান, এস আই সুলতান মাহমুদ ডিবি’র সদস্যরা মেহেরপুর সদর উপজেলার শোলমারী এলাকায় অভিযান চালান।

এসময় জুয়া খেলা অবস্থায় মোঃ রাজু আহম্মেদ এবং মোঃ জাকের আলীকে গ্রেপ্তার করেন।সাথে জুয়া খেলার ৭ হাজার ৫৪০ টাকা ও জুয়া খেলার আনুষাঙ্গিক আলামত উদ্ধার করা হয়। তাহাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন