Home » মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

 

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ৬ জন ভারতের ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন| সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে|

 

বিজিবির সাথে সাথে গ্রামবাসীও কাজ করছে| একই সঙ্গে বিষয়টি সমাধানে বিএসএফকে পতাকা ˆবঠকের প্রস্তাব দেওয়া হয়েছে|

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার (৬ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১৪০-এর সাব-পিলার ৪-এস সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে বিএসএফ ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে| কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে| তারা বাংলাদেশের দিকে এগিয়ে এলে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দেন| পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অংশে ফিরে যায়| বর্তমানে ওই ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন| তারা ভারতের ভূখণ্ডেই অবস্থান করছেন| বিজিবি মাইকিং করে সীমান্তবাসীকে সতর্ক করছে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে| পাশাপাশি বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে|

 

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, “অবৈধ অনুপ্রবেশকারী কিংবা পুশইনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না| সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে|” তিনি আরও বলেন, “ঘটনাটি সমাধানে বিএসএফকে পতাকা ˆবঠকের প্রস্তাব দেওয়া হয়েছে| ˆবঠকের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে|” সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি|

০ মন্তব্য

You may also like

মতামত দিন