Home » মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চোর চক্রের ৬ সদস্য আটক

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চোর চক্রের ৬ সদস্য আটক

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও মোবাইল ফোন চুরির চেষ্টা করতে গিয়ে নারী চোর চক্রের ছয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা রানী খাতুন তার শিশুকে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রটির সদস্যরা কৌশলে তার ব্যাগ থেকে টাকা চুরি করে। পরে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার করেন।

 

 

এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মী, রোগীর স্বজন ও উপস্থিত লোকজন ছয় নারীকে আটক করেন। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

 

প্রাথমিকভাবে আটক নারীরা জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরি ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল।মঙ্গলবারের এ ঘটনার পর চক্রটির সদস্যরা ধরা পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন