Home » মেহেরপুরে ও চুয়াডাঙ্গা সড়কে বাসচাপায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী মৃ*ত্যু।

মেহেরপুরে ও চুয়াডাঙ্গা সড়কে বাসচাপায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী মৃ*ত্যু।

কর্তৃক ajkermeherpur
24 ভিউজ

মেহেরপুরে ও চুয়াডাঙ্গা সড়কে বাসচাপায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি :
১২/১০/২৬

দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার ইসাক হোসেনের ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল ছুটির পর রাস্তাধ পার হওয়ার সময় চুয়াডাঙ্গামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী দূরপাল্লার বাস শিশু ফাহিমকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে। সর্বশেষ বিকেল পর্যন্ত অবরোধ বিদ্যমান ছিল।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম সম্পাদন প্রক্রিয়াধীন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন