মেহেরপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৭ জুন ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে মেহেরপুর জেলার বাড়ীবাকা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় মো. শাওন আলী (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মেহেরপুর জেলার বাড়ীবাকা এলাকার মৃত স্বপন আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
