Home » মেহেরপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক।

মেহেরপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক।

কর্তৃক xVS2UqarHx07
277 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক।

 

 

 

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ গ্রাম হেরোইন সহ মানিক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

 

শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মানিক হোসেন কোমরপুরের আয়ুব আলীর ছেলে।

 

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে ডিবি’র সদস্যরা ইসলামপুর গ্রামের রেজাউল করিম মেম্বারের বাঁশ বাগানের পাশে থেকে মানিক হোসেনকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন