Home » মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কর্তৃক ajkermeherpur
44 ভিউজ

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে আজ ০৭ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন নববর্ষ উদযাপনকে যথাযোগ্য মর্যাদা, আনন্দঘন পরিবেশ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নববর্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দমুখর নববর্ষ উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন