Home » মেহেরপুরে মোবাইল কোর্ট অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুরে মোবাইল কোর্ট অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

কর্তৃক xVS2UqarHx07
69 ভিউজ

মেহেরপুরে মোবাইল কোর্ট অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অদ্য ১৮/০৫/২০২৬ তারিখে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর ও পুলিশ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেহেরপুর সদর উপজেলার রায়পুর বাগানপাড়া এলাকায় একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামে অপর একজনকে একই ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন