Home » মেহেরপুরে যুবককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন

মেহেরপুরে যুবককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন

কর্তৃক xVS2UqarHx07
71 ভিউজ

মেহেরপুরে যুবককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন

মেহেরপুরের রাজনগর যুগিন্দা সড়কে হামলার শিকার রাব্বি হাসান নামে যুবককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন।

রাব্বি হাসান যুগিন্দা গ্রামের স্থায়ী বাসিন্দা।
ঘটনার বিস্তারিত রাব্বির পারিবারিক সুত্রে জানা গেছে ১৮ এপ্রিল রাত ৮.৩০ এর দিকে একই এলাকার কয়েকজন যুবক রাব্বিকে বাড়ি থেকে ডাব খাওয়ার নাম করে ডেকে নির্জন মাঠের রাস্তায় নিয়ে বেধড়ক মারপিট শুরু করে, ওইসময় চ্যানেল এস এর মেহেরপুর জেলা ক্যামেরা পার্সন ও স্থানীয় অনলাইন নিউজ পোটাল জনতার মেহেরপুরের সম্পাদক উজ্জল হোসেন তার নিকট আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন, বিষয়টি দৃষ্টিগোচর হলে সাংবাদিক পরিচয় দিয়ে তিনি রাব্বিকে রক্ষা করতে এগিয়ে যান, একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিক উজ্জ্বল হোসেনকে তোয়াক্কা না করে তাকেও মারধর করে। এ সময় চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

তবে বিষয়টি স্থানীয় এবং মেহেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সাথে দুই পক্ষের নারী উত্যাক্ত করার বিষয় রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন