Home » মেহেরপুরে র‍্যাবের অভিযানে পলাতক আসামী আটক

মেহেরপুরে র‍্যাবের অভিযানে পলাতক আসামী আটক

কর্তৃক xVS2UqarHx07
575 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরে র‍্যাবের অভিযানে মোস্তাফিজুর রহমান ওরফে টিটু (৪৪) নামের এক এজাহারভূক্ত আসামীকে আটক করা হয়েছে। আটককৃত টিটু মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

বুধবার বিকেলে র‍্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপি বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে টিটুকে আটক করা হয়। আটককৃত টিটুর নামে একটি প্রতারণার মামলা রয়েছে । মামলার পর থেকে সে পলাতক ছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন