Home » মেহেরপুরে শিক্ষানবিশ এএসপি ও কোর্ট ইন্সপেক্টরকে বিদায় সংবর্ধনা

মেহেরপুরে শিক্ষানবিশ এএসপি ও কোর্ট ইন্সপেক্টরকে বিদায় সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
23 ভিউজ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) আসিফ রেজা এবং কোর্ট ইন্সপেক্টর মো. বজলুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

অনুষ্ঠানে জানানো হয়, মেহেরপুর জেলায় ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করে সহকারী পুলিশ সুপার আসিফ রেজা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এ বদলি হয়েছেন। অন্যদিকে, কোর্ট ইন্সপেক্টর মো. বজলুর রহমান অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমন করছেন।

এ উপলক্ষে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং কর্মজীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গাংনী র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন