Home » মেহেরপুরে সানসেট থেকে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরে সানসেট থেকে পড়ে শিশুর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
326 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সানসেট
(প্রাচীর) থেকে পড়ে সুমাইয়া খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সুমাইয়া করমদী গ্রামের পশ্চিম পাড়ার দীন ইসলামের মেয়ে। নিহত সুমাইয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে একই গ্রামে নানার বাড়ির গেটের সানসেট থেকে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় যুবক সােহেল রানা জানান, সুমাইয়া নানার বাড়ির গেটের সানসেটের উপর ফুলের চারা রােপণ করছিল। এসময় সে অসাবধানবশত সানসেট থেকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন