Home » মেহেরপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত।

মেহেরপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত।

কর্তৃক xVS2UqarHx07
291 ভিউজ

আমঝুপি অফিস:

 

তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

রবিবার ১০ মার্চ-২০২৫ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোঃওয়ালিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন