মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের কৃতি সন্তান মোঃ মাহফুজুর রহমান (সজীব) কানাডার University of Windsor থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সফলতার সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
মরহুম মোঃ বাবর আলীর সন্তান মাহফুজুর রহমান (সজীব) শিক্ষাজীবনের শুরু থেকেই ছিলেন মেধাবী, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ। তাঁর শিক্ষার হাতেখড়ি মেহেরপুর কিন্ডার গার্ডেনে। পরবর্তীতে তিনি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মেহেরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
এরপর তিনি American International University-Bangladesh থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪ সালে তিনি কানাডায় পাড়ি জমান।
কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমে ইউনিভার্সিটি অব উইন্ডসর থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে তিনি শুধু নিজের নয়, তাঁর পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র মেহেরপুরবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মাহফুজুর রহমান একাডেমিক উৎকর্ষতা ও প্রযুক্তিবিষয়ক জ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহের পরিচয় দিয়েছেন। মাস্টার্স পর্যায়ে তাঁর গবেষণা ও অধ্যয়ন আধুনিক ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে আরও বড় অবদান রাখার সম্ভাবনা তৈরি করেছে।
