Home » স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা: ইসি

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা: ইসি

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার আইন ও বিধি সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কোনো বিধান রাখা হয়নি। একই সঙ্গে হলফনামায় নতুন তথ্য সংযোজন, অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি প্রতিষ্ঠানের মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ বেশ কিছু সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

 

সম্প্রতি ইসির স্থানীয় সরকার আইন ও বিধি সংশোধনের এসব প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। ইসি ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।প্রস্তাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে দ্বৈত নাগরিকদের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে। তবে কেউ অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

 

ঋণখেলাপি ও বিলখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা হয়েছে, তাদেরও নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

 

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চাকরিতে থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন বিধান বহাল রাখার প্রস্তাব করেছে ইসি। জামায়াতে ইসলামী এ প্রস্তাবের বিরোধিতা করলেও কমিশন চূড়ান্ত প্রস্তাবে বিধানটি বহাল রেখেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন