মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া গ্রামের তিন রাস্তার মোড় বটতলা এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে তামিউর রহমান সোহান (২৩), বামনপাড়া এলাকার তাহাজ উদ্দিন খানের ছেলে তারিকুল ইসলাম (৩৪) এবং মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে নিশাত এলাহী (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত তামিউর রহমান সোহানের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
