Home » ১৭ বছর পর হিজুলীতে স্বপ্নের সড়কের কাজ শুরু, উদ্বোধন করলেন দুই সংসদ সদস্য

১৭ বছর পর হিজুলীতে স্বপ্নের সড়কের কাজ শুরু, উদ্বোধন করলেন দুই সংসদ সদস্য

কর্তৃক xVS2UqarHx07
29 ভিউজ

১৭ বছর পর হিজুলীতে স্বপ্নের সড়কের কাজ শুরু, উদ্বোধন করলেন দুই সংসদ সদস্য

 

অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হলো। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের মানুষের বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। হিজুলী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পাংগাসীর খাল পর্যন্ত প্রায় ১.২ কিলোমিটার সড়কের পিচকরণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. তাজউদ্দীন খান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য জনাব নাজমুল হুদা (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবু আলম, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জব্বারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এই সড়কে চলাচল ছিল অত্যন্ত দুরূহ। এলাকাবাসী বহুবার সড়কটি সংস্কারের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি।

 

অবশেষে ১৭ বছর পর সড়কটির পিচকরণ কাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে হিজুলী গ্রামের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকাবাসীকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন