Home » অবহেলায় জৌলুস হারাচ্ছে মেহেরপুরের ঐতিহ্যবাহী পৌর পশুহাট

অবহেলায় জৌলুস হারাচ্ছে মেহেরপুরের ঐতিহ্যবাহী পৌর পশুহাট

কর্তৃক xVS2UqarHx07
23 ভিউজ

একসময় জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র ছিল মেহেরপুর পৌর পশুর হাট| হাটের দিনে ভোর থেকে গভীর রাত পর্যন্ত জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা| কিন্তু সময়ের ব্যবধানে অবহেলা, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রায় অর্ধশত বছরের ঐতিহ্যবাহী এ হাটের জৌলুস|

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে প্রায় ৯ একর জমির ওপর গড়ে ওঠা পৌর পশুর হাটটি একসময় জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু বেচাকেনার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল| বর্তমানে হাটের বড় একটি অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে| ফলে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত জায়গার সংকট ˆতরি হয়েছে| বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী সড়কের ওপর পশু ও অন্যান্য পণ্য নিয়ে বসছেন, যা যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি করছে| বছরের পর বছর পরিষ্কার না করায় বিস্তিন্ন এলাকা জুড়ে ঘন জঙ্গলে পরিণত হয়েছে| এসব জঙ্গল থেকে প্রায়ই বিষধর সাপ ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় বের হয়ে আসছে| অন্যদিকে সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে পানি জমে থাকে, সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার|

স্থানীয় ব্যবসায়ীরা জানান, জলাবদ্ধতা ও জায়গা সংকটের কারণে অনেক ব্যাপারী বিকল্প হাটে চলে যাচ্ছেন|

পশু ব্যবসায়ী বেলাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাটে মানুষ দাঁড়ানোর জায়গা পায় না| গরু রাখার জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই| এমন অবস্থায় ঐতিহ্যবাহী এই হাট ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে|”

ব্যাপারি মল্লিক শেখ বলেন, এই হাটে নেই কোনো আধুনিক শৌচাগার, বিশ্রামাগার কিংবা নিরাপদ বসার ব্যবস্থা| দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজনীয় কাজ সারতে প্রায় এক কিলোমিটার দূরের মসজিদে যেতে হয়| এতে নিজেদের পশু বা মালামাল ফেলে যেতে অনেকে নিরাপত্তাহীনতায় ভোগেন|

সন্ধ্যার পর পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে| পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হাটে অবস্থান করা কঠিন হয়ে পড়ে| স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নির্মিত কিছু দোকানঘর বর্তমানে সুইপার ও মাদকসেবীদের দখলে রয়েছে| সেখানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসায় হাটের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ সেখানে যেতে অনাগ্রহী হয়ে পড়ছেন|

হাটের ইজারাদার কামরুজ্জামান বাবু বলেন, “একসময় এই পশুর হাটের নাম সারা বাংলাদেশে ছিল| দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন| কিন্তু এখন দিন দিন হাটটি অস্তিত্ব সংকটে পড়ছে| ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় কোনো সুযোগ-সুবিধা নেই| পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি| দ্রুত ব্যবস্থা না নিলে একসময় পৌরসভা এই হাট থেকে উল্লেখযোগ্য রাজ¯^ আয়ও হারাবে|”

মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা) বলেন, “পৌর পশুর হাটের উন্নয়নের জন্য ইতোমধ্যে এডিবির বরাদ্দ পাওয়া গেছে| হাটকে আধুনিক ও কার্যকর করে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে|”

০ মন্তব্য

You may also like

মতামত দিন