Home » আমঝুপির সন্তান গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক নিযুক্ত

আমঝুপির সন্তান গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক নিযুক্ত

কর্তৃক xVS2UqarHx07
38 ভিউজ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সন্তান মো. গনীউল আজমকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

 

আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. গনীউল আজমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে দায়িত্ব পালন করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন