Home » করোনাভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা মূলক ষপ্রশিক্ষণ অনুষ্ঠিত

করোনাভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা মূলক ষপ্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
442 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

উপজেলাা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি অনুসরণ,প্রতিরোধ ও প্রতিকার এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফনেছা লতা।

প্রশিক্ষণ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন