Home » খাজনা কমানোর দাবিতে মেহেরপুরে তহবাজার ব্যবসায়ীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

খাজনা কমানোর দাবিতে মেহেরপুরে তহবাজার ব্যবসায়ীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কর্তৃক xVS2UqarHx07
23 ভিউজ

 

মেহেরপুর বড়বাজারের ঐতিহ্যবাহী কাঁচাবাজারের ব্যবসায়ীদের সংগঠন বড়বাজার তহবাজার ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত সব ব্যবসায়ীর কাছ থেকে সরকারি নির্ধারিত রেটে খাজনা আদায়ের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। দাবি না মানলে বাজার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল সোমবার বিকেলে বড়বাজার তহবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান।

তিনি বলেন, “আগের যে খাজনা ছিল, সেটা থেকে রাতের দিকে কেউ ইচ্ছা করলেই ১০ টাকা, ৫০ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা করে দিতে পারে কি না? আমরা এই খাজনা দিতে প্রস্তুত নই। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, মাননীয় ডিসি ও পৌর প্রশাসক মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই খাজনার পরিবর্তন করতে হবে। সরকারি যে ন্যায্য তালিকা, যেখানে যে আলোকে খাজনা লেখা আছে, সেই খাজনাই নিতে হবে।”

তিনি আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ব্যবসায়ীরা বাজার বন্ধের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

এ সময় তহবাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন