Home » গাংনীতে নদীর তীরে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

গাংনীতে নদীর তীরে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
31 ভিউজ

 

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ ১টি বস্তু ও ১টি রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গাংনী উপজেলার চর গোয়াল গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর তীর থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে কাছ থেকে বস্তুটি বোমা সদৃশ বস্তু বলে মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন