Home » গাংনীতে বিএনপি নেতা মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থা

গাংনীতে বিএনপি নেতা মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থা

কর্তৃক xVS2UqarHx07
82 ভিউজ

গাংনীতে বিএনপি নেতা মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুকুল হোসেন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকার কাশেম মোড়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন মুকুল হোসেন।

হাঁটার সময় কাশেম মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠে ও হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুকুলের ছেলে ও ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তাঁকে নিয়ে এখন ঢাকায় যাচ্ছি। যাঁরা গুলি করেছে, তাঁদের কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন বাবা।’

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে সাহারবাটি গ্রামের বাসিন্দা মাসুম মিয়া বলেন, এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার, জামিনুর রহমান খান বলেন, ওই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন