Home » নবীজী (সা.)-কে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার

নবীজী (সা.)-কে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
46 ভিউজ

নবীজী (সা.)-কে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ঢাকার নবাবগঞ্জের আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দোহার সার্কলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুর শাহ নামের এক ব্যক্তি ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। পরে মঙ্গলবার সকালে তাকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আমিনুর শাহ্ নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকার চান মিয়া বয়াতির ছেলে।

প্রসঙ্গত, গত রবিবার আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নবীকে অবমাননা করে কটূক্তি (মন্তব্য) লিখে পোস্ট করেন। পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়।

পরে পোস্টটি স্কিনশর্ট দিয়ে নানা ধরনের মন্তব্য লিখে আমিনুর শাহর শাস্তি চেয়ে বিভিন্ন মহল থেকে পোস্ট করতে শুরু করে। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এরপর সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনুল শাহর নিজ বাড়িতে জনতা ঘেরাও করে।

পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জনতা ফিরে যায়। এরপর মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকাল সাড়ে ৫টায় নবাবগঞ্জ থানায় তার নামে মামলা রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলাউদ্দিন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন