Home » পর্যটন কর্পোরেশনের পরিচালক গণিউল আজমের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

পর্যটন কর্পোরেশনের পরিচালক গণিউল আজমের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

কর্তৃক xVS2UqarHx07
41 ভিউজ

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে পদায়নপ্রাপ্ত মেহেরপুরের কৃতী সন্তান ক্যাপ্টেন (অব.) গণিউল আজম মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে তারা জেলার উন্নয়ন, পর্যটন খাতের সম্ভাবনা এবং মেহেরপুরের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় উভয়ে একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বলেন, “গণিউল আজমের এ গুরুত্বপূর্ণ পদে পদায়ন মেহেরপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দেশের পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

 

ক্যাপ্টেন (অব.) গণিউল আজম বলেন, “মেহেরপুর আমার জন্মভূমি। দেশের পাশাপাশি জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন