Home » বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মেহেরপুরে জামায়াতের সংবাদ সম্মেলন

বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মেহেরপুরে জামায়াতের সংবাদ সম্মেলন

কর্তৃক xVS2UqarHx07
26 ভিউজ

 

মেহেরপুরের কয়েকটি অনলাইন পোর্টালে “জামায়াত নেতাদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে চলছে বিএডিসি বারাদি সার গুদামের নির্মাণ কাজ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী।

 

শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলাম।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, গত শনিবার সকালে বিএডিসি বারাদি সার গুদামে মেঝের শোলিং ও সীমানা প্রাচীর নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের নির্দেশে জাব্বারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে বিএডিসির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী একরামুল হককে বিষয়টি ফোনে অবহিত করা হয়। এরপর নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

 

সংবাদ সম্মেলনে জাব্বারুল ইসলাম বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন