Home » মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান দিপুর বিদায় সংবর্ধনা

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান দিপুর বিদায় সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
27 ভিউজ

মেহেরপুর জেলা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলি হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপুকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদি হাসান দিপুর হাতে ক্রেস্ট ও স্মৃতি স্মারক তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বদলিজনিত কারণে মেহেরপুরের দায়িত্ব থেকে বিদায় নিয়ে এখন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় দায়িত্ব পালন করবেন মো. মেহেদি হাসান দিপু।

০ মন্তব্য

You may also like

মতামত দিন