মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়া এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুকুল ইসলাম ও মো. শাকির আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় মো. সাহারুল ইসলাম (৩০), পিতা: মো. প্রবাদ শেখ, সাং- ভূমি অফিসপাড়া, মেহেরপুর এবং মো. রনি (৩০), পিতা: মো. নজরুল, সাং- পুরাতন বাসস্ট্যান্ডপাড়া, মেহেরপুরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
