Home » মেহেরপুরে গাছের সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা, চালক আহত।

মেহেরপুরে গাছের সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা, চালক আহত।

কর্তৃক ajkermeherpur
24 ভিউজ

মেহেরপুরে গাছের সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা, চালক আহত।

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বাসের চালক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মেহেরপুরের ইমপ্যাক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত চালক শামীমের বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিআরটিসির একটি কোচ (ঢাকা মেট্রো-ব ১৫-৬০০৪) মেহেরপুর কাউন্টার থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে মেহেরপুর শহরের উপকণ্ঠে ব্র্যাক ও ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মাঝামাঝি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনে একটি ভ্যান চলে আসে।

এ সময় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তবে বাসের অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হননি বলে জানা গেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন