Home » মেহেরপুরে তরুণ উদ্যোক্তা খুঁজতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা খুঁজতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা খুঁজতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা

দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের উদ্যোগ চিহ্নিত করা এবং সহজ শর্তে অর্থায়নের আওতায় আনতে মেহেরপুরে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

‘উদ্যোগ (UDYOG)’—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে ধারণা প্রদান, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস। মুখ্য আলোচক ও প্রেজেন্টার হিসেবে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ।

 

সোনালী ব্যাংকের ডিজিএম তৌহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের এডিপি ম্যানেজার আহসান উল কবির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আল মামুন এবং উত্তরা ব্যাংক পিএলসির ম্যানেজার মো. আনোয়ার হোসেন।

 

মেহেরপুর রুপালী ব্যাংকের এজিএম এসএম সাব্বির হোসেন সহ

সোনালী ব্যাংকের গাড়াডোব শাখার ম্যানেজার মোহা. এহসানুল কবিরসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিটি বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল) লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন