মেহেরপুরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময়
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি এলাকায় বিদ্যমান দীর্ঘ সময়ের লোডশেডিং ও গ্রাহক হয়রানির বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনো গ্রাহক যেন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন এবং সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
