Home » মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর শহরের কাথুলী সড়ক এবং মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার, বীজ ও কীটনাশক বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

 

অভিযানকালে লাইসেন্স নবায়ন ছাড়া সার ও কীটনাশক বিক্রির দায়ে মেহেরপুর শহরের কাথুলী সড়কের মা ট্রেডার্স-এর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ হরমোন বিক্রির দায়ে মেসার্স হাশেম বীজ ভান্ডার-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উৎপাদন সংক্রান্ত তথ্য না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় জে আর পাইপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হাউস-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোক্তা স্বার্থ রক্ষা এবং কৃষি উপকরণের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন