Home » মেহেরপুরে শব্দদূষণ বিরোধী অভিযান, হাইড্রোলিক হর্নে ৫ যানবাহনকে জরিমানা

মেহেরপুরে শব্দদূষণ বিরোধী অভিযান, হাইড্রোলিক হর্নে ৫ যানবাহনকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
39 ভিউজ

 

জেলা প্রশাসন, মেহেরপুর ও পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর-এর যৌথ উদ্যোগে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

 

বুধবার দুপুরে মেহেরপুর–চুয়াডাঙ্গা মহাসড়কের পাসপোর্ট অফিসের সামনে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম বিচারিক দায়িত্ব পালন করেন।

 

অভিযান চলাকালে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করা হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে “শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫”-এর ৬(২) বিধি লঙ্ঘনের দায়ে ১৯ বিধি অনুযায়ী ৫টি যানবাহনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অতিরিক্ত শব্দ সৃষ্টি করা ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. টিপু সুলতান প্রসিকিউশন প্রদান করেন। এ সময় মেহেরপুর জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন