মেহেরপুর ও গাংনী আসনে উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন বিএনপি’র এমপি শওকত আরা ঊর্মি
মেহেরপুরের দুটি আসনে উন্নয়ন তদারকি করার জন্য বিএনপি’র পক্ষ থেকে অ্যাডভোকেট শওকত আরা ঊর্মিকে দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলটির ৩৬ নারী এমপিকে বিরোধী দলের ৭৯টি আসনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
এখন থেকে অ্যাডভোকেট শওকত আরা ঊর্মি গাংনী ও মেহেরপুর এই দুটি আসন দেখভাল করবেন এবং উন্নয়ন তদারকিতে এলাকার জন্য ডিও লেটার বা আধা সরকারি পত্র দিতে পারবেন বলে সভায় জানানো হয়।
অ্যাডভোকেট শওকত আরা ঊর্মি শরীয়তপুরের জেলার গোসাইরহাট উপজেলার পখমসার গ্রামের বাসিন্দা তবে তিনি ঢাকা এলিফ্যান্ট রোডের একটি বাসায় বসবাস করেন।
এডভোকেট শওকতারা উর্মী এমপি ইতোপূর্বে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
