Home » মেহেরপুর  গিয়াস মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর  গিয়াস মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
77 ভিউজ

মেহেরপুর  গিয়াস মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেহেরপুর শহরের বড়বাজার এলাকার গিয়াস মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান।

 

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানের সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন