Home » মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
379 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামুনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে মামুনকে ইয়াবাসহ আটক করা হয়। মামুন আমঝুপির কোনুর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মামুনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন