Home » মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত

কর্তৃক xVS2UqarHx07
37 ভিউজ

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত

 

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত নির্বাচিত। আজ ৬ জুন রোজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। এছাড়াও সহ-সভাপতি রামিজ আহসান, যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা, নির্বাহী সম্পাদক মেহের আমজাদ, জাকির হোসেন ও মাজেদুল হক মানিক নির্বাচিত হয়েছেন।

 

এর আগে নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী ১১ জন প্রার্থীর বিপরীতে ১১ টি মনোনয়ন ফরম জমা পড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সকলকে বিজয়ী ঘোষণা করেন, এ সময় অপর দুজন নির্বাচন কমিশনার ডঃ মোঃ আলীবদ্দিন এবং মোঃ ওয়াহিদুজ্জামান সহ মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো সদস্য মোঃ কামরুজ্জামান খান ও ওয়াজেদুল হক জেদু সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন