আমঝুপিতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল।
আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন—
প্রধান অতিথিঃ মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেহেরপুর-১ আসনের,ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সূর্যসন্তান জননেতা মাসুদ অরুণ।
বিশেষ অতিথিঃ মেহেরপুর সদর উপজেলা বিএনপির,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমঝুপি ইউনিয়ন পরিষদ জননেতা জনাব সাইফুল ইসলাম।
বিশেষ অতিথিঃ আমঝুপি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুল হক পিন্টু।
সভাপতিত্বেঃ জনতার প্রত্যাশিত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম আমঝুপি ইউনিয়ন পরিষদ। মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি ও আরো উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতিদল ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
