Home » আমঝুপিতে মৌমাছির কামড়ে তিনজন আহত

আমঝুপিতে মৌমাছির কামড়ে তিনজন আহত

কর্তৃক xVS2UqarHx07
18 ভিউজ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলামনগর সড়কে মৌমাছির কামড়ে তিন জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শনিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমঝুপি উত্তরপাড়ার হাবিবুর রহমানের ছেলে আমিরুল ইসলাম (৪০), ফকির মোহাম্মদের ছেলে মনিরুল ইসলাম (৫০) এবং মনিরুল ইসলামের নাতি আকাশ।

 

স্থানীয়রা জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের সেচ পাম্পের পাশে ধান মাড়াইয়ের কাজ করছিলেন তারা। ধান মাড়াই শেষে বস্তা আনতে বাড়ি যাচ্ছিলেন।

 

এসময় রাস্তার পাশের একটি কাঠাল গাছের মৌমাছির চাক ভেঙে একদল মৌমাছি তাদের কামড় দেয়। এসময় স্থানীয় তাদের উদ্ধার করে। এদের মধ্যে আমিরুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন