Home » খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
26 ভিউজ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে।

শনিবার (১ আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্য সাংবাদিকদের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এর আগে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির উদ্যোগে ২০ জন নারী সাংবাদিকের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিবেদক কৌশিক দে’র সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

এ সময় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, মাগুরা জেলা সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ এবং মেহেরপুর জেলা সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সংগঠনের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সভায় আলোচনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন