Home » গাংনীতে ইটভাটায় অবৈধ জ্বালানি ব্যবহার,১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গাংনীতে ইটভাটায় অবৈধ জ্বালানি ব্যবহার,১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
35 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলায় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করার অপরাধে দোয়েল ব্রিকস নামের একটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ মে ২০২৬) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোয়েল ব্রিকসে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করার প্রমাণ পাওয়া গেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে ভাটাটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন